জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ১১:২১আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:৩৩

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় প্রেস ক্লাব, প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী প্রেস উইং, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

জানাজার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর বনানী কবরস্থানে ইহসানুল করিম হেলালের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল রবিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারা গেছেন

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের