নাশকতা রোধে সরকারের পাশে থাকবে বার কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৮:৪২আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৮:৪৩

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে বার কাউন্সিল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বার কাউন্সিলের উপস্থিত সদস্যরা মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ দেশের মূল্যবান সরকারি স্থাপনা ধ্বংস, পরিকল্পিতভাবে দেশব্যাপী ঘটানো নাশকতার ঘটনার তীব্র নিন্দা জানান। দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তারা।

সভায় কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে যারা নাশকতামূলক কাজে লিপ্ত হয়েছিল, তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানায় বার কাউন্সিল।

দেশের ৬০ হাজার আইনজীবীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটি জানায়, একটি মহল দেশকে অচল করার মাধ্যমে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তা ও যথাযথ ব্যবস্থা গ্রহণের কারণে বড় ধরণের অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। বিরাজমান পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ ও জনগণকে রক্ষা করেছেন। বাংলাদেশ বার কাউন্সিল প্রধানমন্ত্রীসহ সরকারের সঙ্গে রয়েছে। দেশের প্রয়োজনে যেকোনও ত্যাগ স্বীকারে আইনজীবী সমাজ প্রস্তুত।

সভায় ছিলেন- বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম (বুদু), লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান মো. একরামুল হক, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) প্রমুখ।

এ সময় বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুর রহমান সরদার এবং উপ-সচিব আফজাল উর রহমান সভায় উপস্থিত ছিলেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম