দুবাইতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ০৩:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৩:১৫

দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন। এরপর তারা এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবস্থান এবং চাকরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও আগামী দিনে দুবাই ও উত্তর আমিরাতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের