‘৩৫’ দাবিতে চলছে দ্বিতীয় দিনের অনশন, অসুস্থ ১০ জন

ঢাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২২:০৯আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:০৯

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর (শর্ত সাপেক্ষে) করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে চাকরিপ্রার্থীদের। অনশনে অংশ নেওয়াদের মধ্যে ১০ জনের মতো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর)  রাত ৯টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন আন্দোলনকারীকে স্যালাইন দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানান, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

চাকরির বয়স ৩৫ করার দাবিতে অনশন করছেন আন্দোলনকারীরা (ছবি: আবিদ হাসান)

আন্দোলনে অংশ নেয়া রুবেল রানা জানান, গতকাল সোমবার রাত থেকে অনশন করছি আমরা। এখন আমাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমরা প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে। এখনও এখানে কয়েকজন স্যালাইন নেওয়া অবস্থায় অনশনে আছেন।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম হয়তো আজ কর্তৃপক্ষের কেউ এসে আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেবে। কিন্তু আমাদের জন্য ও রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।

অনশন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান আন্দোলনকারীরা (ছবি: আবিদ হাসান)

স্যালাইন পুশ করা অবস্থায় অনশনে বসেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা আশা করছি আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবি পূরণ করবেন। শান্তিপূর্ণ আন্দোলনের সর্বশেষ পর্যায় হলো আমরণ অনশন। এরপরে দাবি মানলে আমরা সহিংস হলে দায় আমাদের না।

প্রসঙ্গত, গতকাল (২১ অক্টোবর)  সন্ধ্যা ৭টার দিকে আমরণ অনশনে বসেন চাকরিপ্রার্থীদের ২৫ জনের একটি দল। সকালে অসুস্থ হয়ে পড়লে পাঁচজন বাড়িতে চলে যান বলে জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুন-

৩৫-এর দাবিতে পনেরো ঘণ্টা অনশন, এখনও যোগাযোগ করেনি কেউ

প্রজ্ঞাপন না হলে শাহবাগ ছাড়বেন না ৩৫ প্রত্যাশীরা

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের