ইলিশের মজুত সিন্ডিকেট ও দাম নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়ে হাইকোর্টে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৪৬

অবৈধ মজুত ও সিন্ডিকেটের কারণে ইলিশের বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে জড়িতের বিষয়ে কেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং ইলিশের দাম নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন আদালত।

বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৭ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী শেখ রফিকুল ইসলাম।

এর আগে ইলিশের মজুত ও সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রফিকুল ইসলাম এই রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন আদালত।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের চিঠি প্রত্যাহার চেয়ে রিট
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের