রাজধানীতে নারীসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৭:৫৭আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:৫৭

রাজধানী শ্যামপুর ও ভাটারায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন, মাহাবুব হাসান রুবেল (৪০) ও ইভা আক্তার (১৮)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেবজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী চাচাতো বোন মাহাবুবা আক্তারের শ্যামপুর করিমুল্লাবাগের বাসা থেকে রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই জানান, রুবেল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এরপর থেকে তিনি কিছুই করতো না। প্রতিবেশী চাচাতো বোন মাহাবুবা আক্তারের বাসায় মাঝেমধ্যে যেতো। বুধবার ওই বাসায় ছিলেন।

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার মৃত বিল্লাল হোসেনের ছেলে রুবেল।  

অপর দিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ভাটারার খিলবাড়িরটেক এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে ইভা আক্তার গলায় ফাঁস নেন। তিনি একটি কসমেটিকস দোকানে কাজ করতেন।

ইভার স্বামী শিহাব চৌধুরী জানান, গত সাত মাস আগে ইভার সঙ্গে প্রেম করে বিয়ে হয় তার।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঘর পরিষ্কার করা নিয়ে ইভার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে আমি কাজের জন্য বের হয়ে যাই। ইভারও বের হওয়ার কথা ছিল। কিন্তু সে বের হয়নি। তার দেরি দেখে, খবর নিতে গিয়ে দেখতে পাই, সে দরজা বন্ধ করে রুমের ভেতরে গলায় ফাঁস নিয়েছে। পরে সিটকানি ভেঙে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পটুয়াখালীর ধুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে ইভা।

মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম