বাড্ডায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৫, ১৪:২০আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৪:২০

রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য জানান।

মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য বাড্ডা উসমানের বাড়ির বিকাশের মেসে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে ৩টার দিকে ওই ঘটনা ঘটে। ওই মেসের একটি কক্ষে প্রতিদিন রাতে মাদক (ইয়াবা) বিক্রি ও সারা রাত সেখানে মাদক সেবন করা হতো। রাতে মাদক বিক্রেতা আবুল, লিটন, সোহাগ, রিপনসহ সাত-আট জন ছিল ওই রুমে। ঘটনার পর তারা দৌড়ে বের হয়, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা দুজন মোটরসাইকেলে পালিয়ে যায়।

সূত্রটি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বসবাসরত লোকজন। মাদক কারবারিদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। কিছু বলতে গেলে তাদের শিকার হতে হয়।

এদিকে এসআই মো. হাসানুর রহমান জানান, নিহতের গলার নিচে গুলির চিহ্ন পেয়েছেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম