স্কুল খুললেও সড়কে পড়েনি যানজটের প্রভাব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬

দীর্ঘ দেড় বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্লাসে হাজির হয়েছেন শিক্ষার্থীরা। তবে রাজধানীর স্কুলকেন্দ্রিক সড়কগুলোতে এর কিছুটা প্রভাব পড়লেও অধিকাংশ এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। সকালের সড়কে তেমন একটা প্রভাব পড়েনি। অনেকেই হেঁটে স্কুলে এলেও কেউ কেউ রিকশা বা বিকল্প গাড়ি যোগে ক্লাসে ফিরেছেন। সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে।

সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। আজ ছিল প্রথম দিন। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করে রাখেন স্কুল কর্তৃপক্ষ।

স্কুল খুললেও সড়কে পড়েনি যানজটের প্রভাব 

সকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে দেখা গেছে, দলে দলে স্কুলে আসছেন শিক্ষার্থীরা। কেউ কেউ হেঁটে আসলেও অধিকাংশ শিক্ষার্থী রিকশা বা বিকল্প বাহন যোগে স্কুলে এসেছেন। সবার মুখে ছিল খুশির চাপ। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও। সন্তানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে দেখা গেছে তাদেরকে। তবে অধিকাংশ শিক্ষার্থীর বাসা আশপাশে হওয়ায় তারা হেঁটে স্কুলে এসেছেন বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে।

স্কুল খুললেও সড়কে পড়েনি যানজটের প্রভাব 

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সামনে দেখা গেছে অভিভাবকরা স্কুলের সামনের রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। অনেকেই এসেছেন হেঁটে আবার অনেকে রিকশায়। তবে সকাল থেকে যানজটের কোনও প্রভাব পড়েনি সড়কে।

খিলগাঁও শান্তিপুর স্কুল এলাকার চিত্রও একই দেখা গেছে। অন্যদিনের মতো এই স্কুলের সামনেও সড়কের চিত্র একই লক্ষ্য করা গেছে। এ সময় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করতে দেখা গেলেও স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা ছিলেন উদাসীন। অনেক অভিভাবকের মুখে মাস্ক দেখা যায়নি।

স্কুল খুললেও সড়কে পড়েনি যানজটের প্রভাব 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকে প্রতিদিন সর্বোচ্চ দুইটি শ্রেণির পাঠদান অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী, আজ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। সে কারণে স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর সংখ্যার অর্ধেক উপস্থিত হয়েছে। ফলে তার তেমন একটা প্রভাব সড়কে পড়েনি।

/এসএস/এনএইচ/
টাইমলাইন: শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫
১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭
স্কুল খুললেও সড়কে পড়েনি যানজটের প্রভাব 
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম