স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা

আতিক হাসান শুভ, ক্যাম্পাস প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২১ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২২

দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর শ্রেণিকক্ষে ফিরেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে স্কুল-কলেজের সামনে ফিরেছেন বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষার্থীদের আগমনে বেজায় খুশি এসব ঝালমুড়ি, ফুসকা, চটপটি ও আইসক্রিম বিক্রেতা।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) পুরান ঢাকার স্কুল-কলেজগুলোর সামনে দেখা গেছে চেনা রূপ। সকাল থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভিড় করতে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এসটি গ্রেগরিস হাই স্কুল, রোকনপুর বালিকা বিদ্যালয় ও রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে বসা ফুসকা বিক্রেতা মো. ইকবাল হোসেন বলেন, ‘অনেক দিন পর স্কুলের সামনে দোকান বসাইছি। কাস্টমারও মোটামুটি ভালোই পাইতেছি। স্কুল বন্ধের পর থেকেই ব্যবসা মন্দা যাইতেছিল। তাই গ্রামে চইলা গেছিলাম। স্কুল খোলার খবর শুইনা গত পরশু ঢাকায় আসছি। আশা করতেছি, আগের মতোই বেচাকেনা হবে।’

কবি নজরুল সরকারি কলেজের সামনে বসা আইসক্রিম বিক্রেতা মো. শফিক মিয়ারও মুখে হাসি। ‘শফিক মামার কুলফি মালাই’ লেখা ভ্যান নিয়ে এসেছেন তিনি। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ছোট বড় সবাই আমার আইসক্রিম পছন্দ করে। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক পরিচিত মুখ হারাইছি। ইনশাল্লাহ, আবারও জমজমাট হবে।

করোনার প্রকোপে গেল বছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে বেকায়দায় পড়েন এসব ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে ঝালমুড়ি বিক্রেতা শমসের আলী বলেন, ‘আমাগো রুজি-রোজগার যা হয় স্কুল-কলেজ খোলা থাকলেই। এতদিন অনেক কষ্টে দিন কাটাইছি। আমার এই ঝালমুড়ি ছাত্র-ছাত্রীরা সবেচেয়ে বেশি খায়। বহুদিন পর আজকে ভাল বেচা-বিক্রি হইতাছে।

স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা

স্কুল-কলেজ খুলে দেওয়ার সরকারকে ধন্যবাদ জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী। করোনার প্রকোপ যেন আর না বাড়ে, সরকারও যেন শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না করে- এমন প্রার্থনাও করছেন শমসের আলী।

বেচাকেনায় বেশ খুশি হলেও ক্ষুদ্র এই ব্যবসায়ীদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকের মুখে মাস্কও নেই। আর করোনার এই প্রকোপে খোলা যায় দলবেঁধে শিক্ষার্থীরা ‘অস্বাস্থ্যকর’ এসব খাবার খেলে সংক্রমণ বাড়ার আশঙ্কাও করছেন সচেতন অভিভাবকরা। ভিক্টোরিয়া পার্ক এলাকায় সন্তানের জন্য অপেক্ষারত এক অভিভাবক বলেন, ফেরিওয়ালাদের এসব দোকানে বাচ্চারা ভিড় করছে। স্কুলে যেভাবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু বাইরে এমন ঢিলেঢালা হলে উদ্দেশ্য ভেস্তে যাবে, শিশুরাও সংক্রমিত হওয়ার শঙ্কা থেকে যায়।

/ইউএস/
টাইমলাইন: শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫
১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২১
স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম