‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬

আজ (রবিবার) ১৭ মাস পরে স্কুল খুললেও যেন বিশ্বাস করতে পারছিল না শিক্ষার্থীরা। কয়েক দফা নির্দেশনা, ৩৯ দফা গাইডলাইন মানা না মানার চেয়েও তাদের মূল আনন্দ স্কুলব্যাগ কাঁধে নিয়ে স্কুলে ঢোকা। এ এক বিস্ময়! কোনোদিন কেউ ভাবেনি বছরজুড়ে স্কুল বন্ধ রাখতে হবে আর বন্ধুদের ছুঁয়ে দেখা যাবে না, মিলতে হবে অনলাইনে। অপার বিস্ময়ে অভিভাবকরাও স্ট্যাটাসে যুক্ত করছেন ‘সত্যি সত্যি স্কুল খোলা’, ‘স্কুল খুইলাসে রে মওলা’।

‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

ভিকারুন্নিসা নূন স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী গেটে ঢোকার মুখে বলেন, আমার গতকাল পর্যন্ত বিশ্বাস হয়নি স্কুল খুলছে। এর আগে কতবার বলা হলো, খুলবে খুলছে। আজ আমাদের ঈদের আনন্দ।

‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

স্কুল খোলার বিষয়টি শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দের, তেমনি অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানের স্কুলে যাওয়ার ছবি দিয়ে শুভকামনা জানিয়েছেন অনেকে। সঙ্গে শঙ্কা জানিয়েছেন- করোনাভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। আছে ডেঙ্গুর ভয়। 

‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

কুড়িগ্রামের উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি দিয়ে অন্যরকম স্ট্যাটাস দিয়েছেন উন্নয়নকর্মী সাহানা হুদা। তিনি লিখেছেন, ১৮ মাস পর বাচ্চারা আজ ক্লাসে ফিরবে বলে স্কুলকে সাজানো হয়েছে। নতুন রঙ করা হয়েছে। ৫৪০ দিন পর দেশের প্রায় সব স্কুলেই আজ ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠবে, আকাশে ওড়বে জাতীয় পতাকা; সবার কণ্ঠে ধ্বনিত হবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ এ যেন এক নতুন আনন্দময় অভিজ্ঞতা। শুভকামনা ও ভালবাসা ছাত্র-ছাত্রীদের জন্য। সবাই যেন সুস্থ থাকে।

‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

রাজবাড়ীর সুমাইয়া ইসলাম ফেসবুকে বেশ কয়েকজন শিক্ষার্থীর ছবি দিয়ে লিখেছেন, ‘স্কুল খুলেছে রে! কেউ পায়ে হেঁটে, কেউবা সাইকেলে, কেউ ভ্যানগাড়িতে। আহা কী আনন্দ। 

‘সত্যি সত্যি স্কুল খোলা’ 

/ইউআই/এনএইচ/
টাইমলাইন: শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫
১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১
‘সত্যি সত্যি স্কুল খোলা’ 
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম