দুপুরের পর সড়কে যানবাহনের চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬

প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের চাপ সকালের সড়কে তেমন একটা প্রভাব না পড়লেও দুপুর পর রাজধানীর বিভিন্ন মোড়ে তীব্র যানজট দেখা দেয়। এ সময় স্কুলগুলো ছুটি হলে জ্যামের তীব্রতা আরও বাড়তে থাকে। বিশেষ করে নগরীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে যানজটের ভয়াবহতা দেখা দেয়। দুপুরের পর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

দুপুরের পর সড়কে যানবাহনের চাপ

দুপুরের পর নগরীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছুটি হলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। যানবাহনের চাপে শান্তিনগর এলাকার তীব্র জটের সৃষ্টি হয়। এই সিগন্যালটি পার হতে অপেক্ষা করতে হয়েছে ১৫-২০ মিনিট। যানজটের পাশাপাশি গরমের কারণে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন।

ইয়াছিন আরাফাত নামে এক শিক্ষার্থী বলেন, আজ আমাদের স্কুল খোলার প্রথম দিন। অনেকদিন পর স্কুল চালু হওয়াতে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে এসেছেন। তাদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। সবাইকে যাতায়াতের জন্য রিকশাসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতে হয়েছে। আবার অনেকেই এসেছে ব্যক্তিগত গাড়িতে করে। বাসায় ফেরার সময়েও তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছে।

দুপুরের পর সড়কে যানবাহনের চাপ

জানতে চাইলে আজমেরী গ্লোরী পরিবহনের হেলপার নাসির উদ্দিন বলেন, ২০ মিনিটের বেশি সময় শান্তিনগরের এই মোড়ে দাঁড়িয়ে আছি। কিন্তু সিগন্যালের ওপাশেও জট লেগে আছে। স্কুলগুলো ছুটি হওয়ার কারণে রাস্তায় রিকশার সংখ্যা বেড়েছে, এজন্য যানজট বেশি। তাই আমরা বাসের ইঞ্জিন বন্ধ করে বসে আছি।

একই চিত্র দেখা গেছে সেগুনবাগিচা এলাকায়। এই এলাকায়ও রিকশা ও সিএনজির পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতি দেখা গেছে। এলাকার ছোটখাটো অলিগলিগুলো অতিক্রম করতে অনেক সময় অপেক্ষা কততে হয় সাধারণ মানুষদের। 

দুপুরের পর সড়কে যানবাহনের চাপ

নগরীর বাংলামটর, শাহবাগ, মগবাজার, মৌচাক, মালিবাগ, এফডিসি হাতিরঝিল, রাজারবাগ মৎস্যভবন, পুরান ঢাকা, আজিমপুর, সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, রাসেল স্কয়ারসহ বিভিন্ন এলাকার চিত্রও একই দেখা গেছে। এসব এলাকার প্রতিটি সিগন্যাল পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে দেখা গেছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি বাস চালকরাও বিরক্তি প্রকাশ করেছেন।

/এসএস/এনএইচ/
টাইমলাইন: শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫
দুপুরের পর সড়কে যানবাহনের চাপ
১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৮
১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম