এসি বগিতে আগুন লাগায় হতাহত বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৯

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে যাওয়া পাঁচটি বগিই ছিল এসি কার। এসি কারের জানালা বন্ধ থাকায় হতাহতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

আগুনে দগ্ধ হয়ে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনটি দুপুর পৌনে একটায় যশোরের বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

উদ্ধার কাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিস কর্মী বাংলা ট্রিবিউনকে জানান, তিনি যে বগিতে উদ্ধারকাজে অংশ নিয়েছেন সে বগির দুই পাশে দরজার কাছে অনেক আহত মানুষকে পড়ে থাকতে দেখেছেন। তার ধারণা এসি বগি হওয়াতে জানালা খুলতে না পেরে দরজার কাছে সব যাত্রীরা হুড়োহুড়ি করে আহত হয়েছেন এবং আগুনের ধোঁয়ায় অনেকে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে ছিলেন।

ঘটনাস্থল থেকে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক জানান, মাইক ব্যবহার করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। উদ্ধারকারী ফায়ার সার্ভিস এবং র‍্যাব কর্মকর্তারা সবার কাছে সহযোগিতা চাইছেন।

/এএইচএ/এসএসএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
এসি বগিতে আগুন লাগায় হতাহত বেশি
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার