অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ০২:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:১৪

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই অগ্নিসহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। 

শুক্রবার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

আইনমন্ত্রী বলেন, এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে রাতে আগুন লাগে। রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ইঞ্জিনরুমসহ ট্রেনটির পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় দগ্ধ চার জন যাত্রীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিন জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

/বিআই/এফএস/ 
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৬ জানুয়ারি ২০২৪, ০২:১১
অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার