বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী কাতরাচ্ছেন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:২২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৮

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন নাতাশা জেসমিন (২৫) নামে এক নারী। এ ঘটনায় তার স্বামী আসিফ রহমান খান (৩০) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আসিফ রহমান খান বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ আসিফ চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে।

এ ছাড়া ডা. কৌশিক বিশ্বাস (৩২) নামে আরও একজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

দগ্ধ আসিফ রহমান খানের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সিদ্দিক খান জানান, তার ছেলে বের হতে পারলেও, ছেলের বউ স্ত্রী নাতাশা বের হতে পারেননি।

আবু সিদ্দিক খান আরও বলেন, আসিফ ও তার স্ত্রী নাতাশা ফরিদপুরের ভাঙ্গায় আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। আগুন লাগার পর তারা দরজা দিয়ে বের হতে না পেরে আসিফ জানালা দিয়ে মাথা বের করলে লোকজন তাকে টেনে বের করে। কিন্তু তা স্ত্রী নাতাশা বের হতে পারেনি।

আসিফ রহমান খানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তারা ৭৬ শরৎ গুপ্ত রোড গেন্ডারিয়ার নারিন্দায় বসবাস করেন।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যুক্ত হন র‌্যাবের কর্মকর্তারা।

/এআইবি/এসও/এনএআর/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:২২
বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী কাতরাচ্ছেন হাসপাতালে
সম্পর্কিত
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা