বেনাপোল এক্সপ্রেসে আগুন: অবশেষে মরদেহ বুঝে পেলেন স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৭

গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চার যাত্রী নিহত হন, আহত হন অনেকে। তবে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রায় দেড় মাস পর অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলো শনাক্ত করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেলো রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত আবু তালহা (২৪), চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮), নাতাশা জেসমিন নেকি (২৫), ও এলিনা ইয়াসমিনের (৪০) মরদেহ তাদের পরিবারে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ঘটনার পর পুড়ে যাওয়া চারটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য রাখা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। তাদের ডিএনএ প্রোফাইল ম্যাচিং করায় দীর্ঘ এক মাস ১০ দিন পর চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচ/এআইবি/ইউএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৭
বেনাপোল এক্সপ্রেসে আগুন: অবশেষে মরদেহ বুঝে পেলেন স্বজনরা
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার