বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি রেলওয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৬ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৬

বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

উল্লেখ্য, যশোরের বেনাপোল থেকে ঢাকায় আসছিল ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। দুপুর পৌনে ১টার দিকে যশোরের বেনাপোল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়।

/এএইচএ/এফএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৬
বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি রেলওয়ের
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
সর্বশেষ খবর
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
আমাদের মানবতা কোথায়? 
আমাদের মানবতা কোথায়? 
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার