ট্রেনে আগুন: চিকিৎসাধীন ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।

শনিবার (৬ জানুয়ারি) ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছেন আট জন। তাদের শরীরের কম অংশই পুড়েছে। কারও ৯, কারও ৮ শতাংশ। অনেকের বাইরে পোড়েনি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কোনও রোগী এখনও ঝুঁকিমুক্ত নন। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবেন, তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। যখনই তারা ভালো হয়ে যাবেন, তাদের যে মানসিক ট্রমা– আমি দেখলাম, একটা শিশু ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা আতঙ্কিত. এটা কবে কাটবে, এটা বলা যায় না। এটার দীর্ঘমেয়াদি চিকিৎসার দরকার।’

যশোরের বেনাপোল থেকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। রাজধানীতে পৌঁছার পর রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়। আগুনের ঘটনায় দগ্ধ আট রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

/এসও/আরকে/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪
ট্রেনে আগুন: চিকিৎসাধীন ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার