‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল শুরু হবে ১১ জানুয়ারি

বেনাপোল প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:০৬

ঢাকার গোপিবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে ট্রেনটি। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ওই ঘটনার পরপরই ট্রেনটির চলাচলের শিডিউল বাতিল করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্রেনটি আবার চলতে শুরু করবে।

তিনি জানান, ১১ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আবার বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। বৃহস্পতিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হলেও সেদিন ট্রেনটি চালু করা হবে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়।

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেন (ছবি: নাসিরুল ইসলাম)

অগ্নিকাণ্ডের ঘটনার পর বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭১৫) ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে এই ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।

/এফএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৯
‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল শুরু হবে ১১ জানুয়ারি
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার