পরিচয় বোঝার উপায় নেই ট্রেনে নিহতদের, হবে ডিএনএ পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে মারা যাওয়া চার জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বিকালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর আগে মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান।

তিনি জানান, মৃতদের শরীর এতোটাই পুড়ে গেছে, যা দেখে চেনার কোনও উপায় নেই। এখন ময়নাতদন্তের সময়ে মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করার জন্য বলা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগকে। পরে সিআইডির মাধ্যমে দাবিদারদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে। নমুনা ম্যাচ করলে এরপর স্বজনদের কাছে  লাশ হস্তান্তর করা হবে।

এসআই মো. সেতাফুর রহমান বলেন, এ পর্যন্ত চার জনের দাবিদার আসলেও তিন জন লিখিত আবেদন করেছেন। এদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। আবেদন ছাড়া একজন এসেছিলেন, তিনিও নারী।

মর্গ সূত্রে জানা গেছে, মৃতদের তিন জন নারী ও একজন পুরুষ। মরদেহগুলো মরচুয়ারিতে রাখা হয়েছে।

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেন (ছবি: নাসিরুল ইসলাম)

উল্লেখ্য, যশোরের বেনাপোল থেকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। রাজধানীতে পৌঁছার পর রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়। ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আট রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে এবং কেউ এখনও ঝুঁকিমুক্ত নন বলে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

/এআইবি/জেইউ/এফএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭
পরিচয় বোঝার উপায় নেই ট্রেনে নিহতদের, হবে ডিএনএ পরীক্ষা
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
সর্বশেষ খবর
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
আমাদের মানবতা কোথায়? 
আমাদের মানবতা কোথায়? 
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার