পর্তুগালে দুই বাংলাদেশি গ্রুপের সংঘর্ষ অরাজনৈতিক, কেউ মারা যায়নি

লন্ডন প্রতি‌নি‌ধি
২০ জানুয়ারি ২০২০, ২৩:৪৮আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০০:০৫

পর্তুগালে দুই বাংলাদেশি গ্রুপের সংঘর্ষ অরাজনৈতিক, কেউ মারা যায়নি

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) পর্তুগালের রাজধানী লিসবনে অভিবাসী বাংলাদেশিদের দু গ্রুপের মধ্যকার সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কেউ নিহত হয়নি। এমনকি এই ঘটনা কোনও রাজনৈতিক বিরোধও নয়।

জানা গেছে, পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার মধ্যকার দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জেরেই এই সংঘর্ষ। এই দুজন দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা হলেও এই ঘটনা রাজনৈতিক নয়। বরং উভয় দলের অন্যান্য নেতারা বিষয়টি মীমাংসায় দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মহল ও কিছু ভুঁইফোড় অনলাইন মাধ্যম ‘আওয়ামী লীগ বিএনপির মধ্যকার সংঘর্ষ ও একজন নিহত’ হওয়ার খবর প্রচার করে।

লিসবন সিটি সেন্টারের ওয়ার্ড কাউন্সিলর ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চেয়ারম্যান রানা তাসলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুক্ষণ আগেও আমি লিসবনের গোয়েন্দা সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা জানিয়েছে দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হলেও কেউ মারা যায়নি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কামুক্ত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রবাসী আজাদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, এমন ঘটনা বাংলাদেশের জন্য লজ্জার। এতে লাদেশি অভিবাসীদের ভবিষ্যৎ কঠিন হয়ে যেতে পারে।

/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান