‘যতই হুঙ্কার দিক, এই সরকারের নৈতিক ভিত্তি নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খালেদা জিয়া সরকার যতই হুঙ্কার দিক, তাদের নৈতিক কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নৈতিক দিক থেকে এই সরকার অবৈধ। এই সরকার যতই হুঙ্কার দিক, তাদের কোনও নৈতিক সাহস ও মনোবল নেই।’
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘সংসদে প্রকৃত বিরোধী দল নেই। শাসকদের কোথাও কোনও জবাবদিহিতা নেই। সশস্ত্রবাহিনী সম্পর্কে বৈরী প্রচারণা চালানো হচ্ছে। হীন পন্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ধোঁকা দিয়ে এখন মোটা চালের দাম করা হয়েছে ৫০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব পণ্যের দাম। এই দুঃসহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তাদের অধিকার তারা ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি। সেই সংগ্রামে দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছে অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ। হামলা-মামলার শিকার হচ্ছে।’
খালেদা জিয়া বলেন, ‘এই রক্তপিপাসু শাসকদের হাত থেকে গণতন্ত্র রক্ষা সহজসাধ্য কাজ না। জনগণ পরাজিত হবে না। যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে, তার ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে।’
এর আগে, বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইউআই/এসটিএস/টিআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের