তালুকদার খালেকের আসনে মনোনয়ন পেলেন স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২১:৩১আপডেট : ২২ মে ২০১৮, ১৫:০৭

হাবিবুন নাহার
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে উপনির্বাচনে মনোনয়ন পেলেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার। সোমবার (২১ মে) গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের সভায় হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়।

দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ২৬ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহার ৩ জুন।

তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহার এই আসন থেকে আওয়ামী লীগ দলের নির্বাচিত সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ১০ এপ্রিল এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বেগম হাবিবুন নাহার এই আসন থেকে বিজয়ী হন। তার আগে ওই বছরের ১৫ জুন তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

আরও পড়ুন: ছেড়ে দেওয়া আসনে স্ত্রীর জন্য ভোট চাইলেন তালুকদার খালেক

/ইএইচএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী