ছাত্রলীগের পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন-রাব্বানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৬:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫৪

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি ছাত্রসংগঠনটির সাবেক দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
আগামী শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ পুনর্মিলনীর আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দুর্নীতির অভিযোগে সদ্য সংগঠন থেকে বাদ পড়া সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলা ট্রিবিউনকে বলেন, হাইকমান্ড থেকে নির্দেশনা থাকায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতাকর্মীরা নতুন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
উল্লেখ্য, গত বছর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

/ইএইচএস/ইউআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ