বন্যার্তদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ১৮:৩১আপডেট : ৩০ জুন ২০২০, ১৮:৩১

ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সভা বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে থাকতে এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার (২৬ জুন) অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠক থেকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায়  শোক প্রকাশ  করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান নেতারা। পাশাপাশি ১৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলেক্ষে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলাপ-আলোচনা হয়। 

বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনা ও পরামর্শ মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রেখে দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ ও বন্যা দুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহায়তার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তিনটি করে (বনজ, ফলদ ও ভেষজ) গাছ লাগানোর জন্য আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,  আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক  বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন,  মির্জা আজম এমপি, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য এড.  এ বি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী