নতুন কমিটিতে যাদের পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। এতে সদ্য বিদায়ী কমিটির তিন নেতা নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন। একইসঙ্গে আগের কমিটি থেকে এবার বাদ পড়েছেন চারজন নেতা।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে নির্বাহী সদস্য পদ থেকে পদোন্নতি পেয়ে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।

আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য রমেশচন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান; সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক এবং যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবারের প্রেসিডিয়াম থেকে বাদ পড়েছেন। বিদায়ী কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য।

এ ছাড়া শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক শূন্য রাখা হয়েছে। নির্বাহী সদস্যদের নির্বাচিত করা হবে দলটির সভাপতিমণ্ডলীর সভায়।

/এমআরএস/এমআর/
টাইমলাইন: আওয়ামী লীগের ২২তম সম্মেলন
২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯
নতুন কমিটিতে যাদের পদোন্নতি
২৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪১
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮
২৪ ডিসেম্বর ২০২২, ১০:২৭
২৪ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
যে কর্মকর্তার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক
যে কর্মকর্তার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?