আ.লীগের সম্মেলনকে ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:০৮

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে শাহবাগ এলাকাকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনে লক্ষাধিক লোকের জমায়েত হচ্ছে। এসময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা তদারকিতে শাহবাগ মোড়, দোয়েল চত্বর, মৎস্যভবন মোড় ও হাইকোর্ট এলাকায় তৎপরতা বাড়িয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে ঢোকার জন্য যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তায় নিরাপত্তা নিশ্চিত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ছবি: নাসিরুল ইসলাম

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৮টার পর খুলে দেওয়া হয় সমাবেশস্থলের গেট। তারপর থেকে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে ঢুকতে শুরু করেন কাউন্সিলর-ডেলিগেটরা। টিএসসি মোড়ে, বাংলা একাডেমির পাশে জয়কালি মন্দির দিয়ে প্রবেশ করেন তারা। সম্মেলনস্থলে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি পার হতে হচ্ছে সবাইকে।

ছবি: নাসিরুল ইসলাম

এদিকে শিখা চিরন্তন গেইট দিয়ে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা প্রবেশ সম্মেলনস্থলে প্রবেশ করছেন। ডেলিগেটস ও কূটনৈতিক যারা আমন্ত্রণ পেয়েছেন, তারাই এই গেইট দিয়ে প্রবেশ করতে পারছেন।

ছবি: নাসিরুল ইসলাম

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে ডিএমপি যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সবার সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সবাই মাঠে দায়িত্বে রয়েছি।

/আরটি/ইউএস/
টাইমলাইন: আওয়ামী লীগের ২২তম সম্মেলন
২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯
২৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪১
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮
২৪ ডিসেম্বর ২০২২, ১০:২৭
২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯
আ.লীগের সম্মেলনকে ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার
২৪ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সম্পর্কিত
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জের আরেক থানায় ভাঙচুর ও আগুন, আরেক এমপির বাড়িতে হামলা
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক