আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন শরিক দলের নেতারা, আসেনি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ১১:৫০ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৪২
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। জাতীয় পার্টির নেতারা এতে অংশ নেন। তবে আমন্ত্রণ পেলেও যোগ দেননি বিএনপির কোনও নেতা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও যোগ দিয়েছেন আওয়ামী লীগের সম্মেলনে।
 
সম্মেলনে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
 
১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতা, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপির কোনও প্রতিনিধি আওয়ামী লীগের সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আগেই।
 
এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসপ্রধানকে নিমন্ত্রণ করেছে আওয়ামী লীগ। তবে এবার বিদেশের কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি।
 
/এমআরএস/ইউএস/
টাইমলাইন: আওয়ামী লীগের ২২তম সম্মেলন
২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯
২৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪১
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮
২৪ ডিসেম্বর ২০২২, ১১:৫০
আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন শরিক দলের নেতারা, আসেনি বিএনপি
২৪ ডিসেম্বর ২০২২, ১০:২৭
২৪ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?