বিএনপি ‘নাকে খত দিয়ে নির্বাচনে আসে কিনা’ দেখার অপেক্ষায় ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। সময় কারও জন্য অপেক্ষা করে না। নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসে কিনা তা দেখার অপেক্ষায় আছি।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়কের নামে কোনও অস্বাভাবিক সরকার আওয়ামী লীগ মানে না, মানবে না। 

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ আপনাদেরই পদত্যাগ দাবি করবে আপনাদের নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে আওয়ামী লীগ সংগঠিত। কিন্তু আমরা নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ, এ বীরের দেশে বিশ্বাসঘাতকের অভাব নেই। আজ বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বিশ্বাসঘাতকদের যোগসাজশ না থাকলে তারা কোনোদিন সফল হবে না, হতে পারে না।

তিনি বলেন, ফখরুল বাকশালের বিরুদ্ধে কথা বলে। কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল সব দল ও মত নিয়ে গঠিত জাতীয় দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন। কৃষক, শ্রমিককে ঘৃণা করে বিএনপি। সার ও মজুরির দাবিতে আন্দোলনে কৃষক ও শ্রমিককে গুলি করে হত্যা করেছে বিএনপি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৫৪ দল ৫৪ মত। ১০ তারিখে লাল কার্ড,  ট্রাম্প কার্ড দেখলাম। পরিণতি ঘোড়ার ডিম। জনগণ ছাড়া গণআন্দোলন পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশেও অবাস্তব উচ্চারণ করে লাভ নেই।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি