পুনর্নির্বাচন চান সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ১৬:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৭:০৯

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ

ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৭ অক্টোবর) বিকালে ভোট চলাকালে তিনি এই দাবি জানান।

সালাহউদ্দিন বলেন, ‘এখানে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এটা প্রহসনের নির্বাচন। তারপরও নির্বাচনে শেষ পর্যন্ত দেখতে চাই। দেশবাসীকে দেখাতে চাই, এই কমিশন প্রহসনের নির্বাচন করছে।’ 

এর আগে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী। তিনি দাবি করেন ‘১৪ ওয়ার্ডের অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করে আমাদের কোনও এজেন্ট পাইনি।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘সরকার প্রথম থেকেই যেকোনও নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত ছিল। এখনও তাই করছে। এই সরকার ও নির্বাচন কমিশন কারচুপি ছাড়া কিছুই উপহার দিতে পারেনি।’ এই পরিস্থিতি চলতে থাকলে, এখান থেকেই সরকার ও নির্বাচন কমিশনের পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর জাতীয় পার্টির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

/সিএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম