খালেদা জিয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১১:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার সুচিকিৎসার বিষয়টি আবারও তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব। সম্ভবত ম্যাডাম জিয়ার বিষয়ে তিনি কথা বলবেন।’

বেগম জিয়ার চিকিৎসা-কার্যক্রমে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক প্যারামিটারগুলো আপডাউন করছে। এ বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন। আজ সোমবার মেডিক্যাল বোর্ড বসতে পারে তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করতে।

গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে ব্যবস্থাপত্র দিতে শুরু করেছেন চিকিৎসকেরা।

দলীয় সূত্র জানায়, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় তার উন্নত চিকিৎসা নিয়ে দলীয় অবস্থান তুলে ধরবেন মির্জা ফখরুল। এ ক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার প্রসঙ্গটিও আবার সামনে আসতে পারে। তবে, এই উদ্যোগটি কোন প্রক্রিয়ায় এগোবে—তা এখনও নিশ্চিত নয় বিএনপি। বিশেষ করে সরকারের ইতিবাচক অবস্থা ছাড়া দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা নেই বলেও জানায় দলীয় সূত্র।

এদিকে, লন্ডন থেকে ঢাকায় ফিরে সরাসরি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। গতকাল (রবিবার) রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে দুই ঘণ্টার মতো অবস্থান করেন।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী