বিএনপিই আগামীতে সরকার গঠন করবে: আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৮:১১আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮:১১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এই বাংলাদেশে, এই ঢাকার মাটিতে শিগগিরি আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এবং সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবৈধ নিশিরাতের আওয়ামী সরকারের পতন হবে। এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তারপর হবে নির্বাচন। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বিএনপিই আগামীতে সরকার গঠন করবে।’

শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদপুর থানা বিএনপি নেতা এম এস আহমাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর বছিলা রোডের নীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে আমান উল্লাহ বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে খাবার নেই। হাহাকার চলছে। অথচ আওয়ামী সরকার দেশের বানভাসি মানুষের দিকে নজর দিচ্ছে না। সরকার থেকে আশানুরূপ কোনও ত্রাণ যাচ্ছে না।

সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে ৩৪ নম্বর ওয়ার্ডে মাসুম খান রাজেশ সভাপতি ও ওসমান রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপিই আগামীতে সরকার গঠন করবে: আমান

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম