ট্রেনে আগুন: জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৮

যশোরের বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে উল্লেখ করেছে বিএনপি। আওয়ামী লীগ সরকারকে এই ঘটনার জন্য দায়ী করে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি।

শুক্রবার দিনগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বিবৃতিতে এই দাবি করেন।

ট্রেনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনা হৃদয়বিদারক। এটা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থী এক হিংস্র নিষ্ঠুরতা।  আমি এই ঘটনায় ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।

বিএনপির এই নেতা দাবি করেন, ২০১৪ ও ‘১৫ সালে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে, তখন অগ্নিসন্ত্রাসের তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদদপুষ্ট দুস্কৃতিকারিরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। এখন আবার প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সেই পুরনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ায় এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্বপরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে থাকে।... আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। 

তিনি বিএনপির পক্ষ থেকে ট্রেনে আগুন দিয়ে হতাহতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

/এসটিএস/এফএস/
টাইমলাইন: ট্রেনে আগুন ঘটনা
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৪৬
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান