মুক্তি পেলেন মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭

সব মামলায় জামিনের আদেশ হওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তিনি মুক্তি পান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাস এর আগে, ঢাকার রেলওয়ে থানায় দায়ের করা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের এক মামলায় সোমবার মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এদিন বিকালে শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত এ আদেশ দেন। সব মামলায় জামিনের আদেশ হওয়ায় মুক্তি পেলেন মির্জা আব্বাস।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের শহীদবাগের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নেয় মির্জা আব্বাসকে। এর কয়েক ঘণ্টা পর আদালতে হাজির করা হয় তাকে।

মুক্তি পেয়ে স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে বাসায় ফিরছেন মির্জা আব্বাস

মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী জানান, বিদায়ী বছরের ২৮ অক্টোবরের পর আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর আগে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। ১১তম মামলায় তিনি কারাগারে ছিলেন। আজ সেটাতেও আদালত তার জামিন মঞ্জু করেন।

আরও পড়ুন:

মির্জা আব্বাসের জামিন, কারামুক্তিতে বাধা নেই

দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মির্জা আব্বাসকে

কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আমির খসরু

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
সর্বশেষ খবর
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ