১২ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪১

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার সাত, রমনা মডেল থানায় তিন ও মতিঝিল থানায় দুই মামলাসহ ১২ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত এ সব মামলায় ইশরাকের অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন।

ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন ইশরাক হোসেন। সেই ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে বিভিন্ন থানার নাশকতার এই ১২ মামলায় অস্থায়ী (অন্তরবর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে জখম করার অভিযোগ ওঠে বিএনপি নেতাকের্মীদের বিরুদ্ধে। এই অভিযোগে ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

/এআই/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান