আন্দোলনে থাকা নেতাকর্মীদের পেছনে রাখার সুযোগ নেই: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬

নতুনদের ভিড়ে পুরাতনরা হারিয়ে যাচ্ছে, দলের অনেক নেতাকর্মীদের মধ্যে এমন ধারণা হয়েছে, এটা সঠিক নয় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, ‘দলের যেসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছেন, বহু মামলা, হামলা-নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তবু দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদেরকে পেছনে রাখার সুযোগ নেই। তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে পল্লবী রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনসমর্থন নিয়ে বিএনপি সবসময় কাজ করে। সেই সমর্থনের জন্য অনেকেই নতুনভাবে আসবে, তবে শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা সকলকে সাদরে গ্রহণ করবো, আওয়ামী লীগের কোনও স্থান বিএনপিতে নাই। এখন যেসব আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে, তাদের চেষ্টা কখনোই সফল হবে না।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা-নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এই আওয়ামী লীগ স্বৈরাচারের স্থান বাংলার মাটিতে হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুরু দায়িত্ব রয়েছে মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৭ বছরের জঞ্জাল ১ মাসে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের জনগণের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জাসাস সভাপতি শহিদুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক আসজাদুল আরিশ ডল, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্যসচিব কামরুজ্জামানহ প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী