স্বেচ্ছাসেবক দলের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১

‘স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশান আরা রত্নাসহ দলের নেতাকর্মীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক দিয়ে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

স্বেচ্ছাসেবক দলের রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. ফরিদ ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ ঢাকা মহানগর উত্তরের সব থানাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতারা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি