জঙ্গি-সাম্প্রদায়িক বলে সমাজে বিভেদরেখা তৈরি করা হয়: রিজভী

ঢাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৫:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৫৫

আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই, ওরা সেই বলে সমাজে বিভেদরেখা তৈরি করা হয়েছিল। সেই বিভেদরেখা আর থাকবে না। এ জন্য দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে মণ্ডপ পাহারা দিচ্ছে। যাতে করে কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ইতিহাসে বিভিন্ন শাসনকালে আছে হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল। এমন বিভিন্ন আমল থাকতে পারে। কিন্তু উৎসবের কোনও শাসনকাল নেই। উৎসব হলো মহামিলন ও অপার আনন্দের জায়গা।

তিনি বলেন, ‘এই জায়গাটা যেন আর কেউ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। দেশ-মাতৃকার সঙ্গে জগৎ-জননী মা এই দুইয়ের সম্মিলনে আমাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয় দেশের প্রতি, মায়ের প্রতি, নারীদের প্রতি সেই ভালোবাসার উৎসবস্থল হলো দুর্গাপূজা।’

/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি