সংঘর্ষ-লাঠিচার্জে শেষ হলো বামজোটের হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মার্চ ২০২২, ১৩:২৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:০৮

শান্তিপূর্ণ শুরু হলেও সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ এবং জল কামান ব্যবহারের মধ্য দিয়ে শেষ হলো দ্রব্যমূল ও তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল। সোমবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে এ হরতাল শুরু হয়। তবে হরতালে রাজধানীর বেশিরভাগ এলাকাতেই যান চলাচল স্বাভাবিক ছিল। 

হরতালে পিকেটিংয়ের অংশ হিসেবে এদিন ভোর থেকেই রাজধানীর পুরানা পল্টন, প্রেসক্লাব, মিরপুর, মুহাম্মদপুর, শাহবাগসহ বিভিন্ন এলাকায় জোটের নেতারা অবস্থান নিয়েছিলেন। এছাড়াও বাম দলগুলোর সহযোগী ছাত্র সংগঠনগুলোও রাজপথে অবস্থান নেয়। পল্টন ময়দানে সকাল ৬টা থেকেই বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের সমালোচনামূলক বক্তব্য দিতে থাকে। এসময় পুলিশ তাদের ঘেরাও করে রেখে পুরোটা সময় পরিস্থিতি শান্ত রাখে। 

তবে বেলা ১১টা ২৬ মিনিটে ছাত্র ইউনিয়নের একটি মিছিল পল্টন মোড়ে আসলে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে পুলিশ এবং ছাত্র ইউনিয়নসহ গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মীদের মাঝে ধাক্কাধাক্কির শুরু হলেও পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশ এবং বাম কর্মীদের মাঝে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। 

সংঘর্ষ-লাঠিচার্জে শেষ হলো বামজোটের হরতাল

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান, টিয়ারসেল গ্যাসসহ ফাঁকা গুলি ছোড়ে। এতে বাম জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর পাওয়া যায়।

আহতের ও গ্রেফতারের বিষয়ে গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, পুলিশের হামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন সাংবাদিকসহ আহত হয়েছে ৫০ জন।

এদিকে পুলিশের হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামীকাল সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সংঘর্ষ-লাঠিচার্জে শেষ হলো বামজোটের হরতাল

আরও পড়ুন:

>> শান্ত হরতালে হঠাৎ উত্তাপ 
>> হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
>> হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে: সিপিবি সাধারণ সম্পাদক 
>> হরতালে নেতাকর্মীদের আটক ও হামলার অভিযোগ বামজোটের
>> বামজোটের হরতাল শুরু

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী