‘শূন্য’ রানের বিব্রতকর রেকর্ডে সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৪, ১২:৩১আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:৩১

নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ‘শূন্য’ রানে আউট হয়েছিলেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা বজায় থাকলো মূল ম্যাচেও। আজও ‘শূন্য’ রানে আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘শূন্য’র বিব্রতকর রেকর্ডের মালিক বনে গেছেন তিনি!

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয় সৌম্য সরকারের। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ধারাবাহিক হতে পারেননি। এক ম্যাচে সৌম্যর ব্যাট হাসলে, পরের কিছু ম্যাচে ব্যাট যেন ঘুমিয়ে থাকে। গত কিছুদিন ধরেও সৌম্যর ব্যাট যেন ঘুমন্ত! ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। ২ বল খেলে ‘শূন্য’ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে এক সমর্থক বলে উঠেন, ‘আপনাকে দিয়ে আর হবে না ভাই। আপনি তো শূন্য সরকার হয়ে গেলেন।’ সত্যিই সৌম্য সরকার ‘শূন্য’ সরকার হয়ে গেছেন। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে শূন্যের রেকর্ড গড়ে ফেলেন তিনি।

ডালাসে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় সৌম্য ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন। ধনাঞ্জয়া ডি সিলভার করা প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে আসেন তিনি। অহেতুক শটে মিড অনে হাসারাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন। বিস্ময়ে কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে থাকেন তিনি। আরেকটি শূন্য ঝুলিতে পুরে এরপর ধীর পায়ে ড্রেসিং রুমে ফেরেন এই বাঁহাতি। 

আজকের ডাকের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্যর ডাকের সংখ্যা গিয়ে ঠেকলো ১৩টিতে। যদিও একই সমান ডাক রয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের। তবে স্টার্লিংয়ের ১৪৪ ম্যাচের বিপরীতে সৌম্যর ম্যাচসংখ্যা মাত্র ৮৪টি। ভারতের অধিনায়ক রোহিত শার্মা ১৪৪ ইনিংসে ১২টি শূন্য নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান