গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরা সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

নিয়মিত এমন বিধ্বংসী রূপে দেখা যায় না তাকে। তবে ব্যাট জাগলেই ভয়ডরহীন ব্যাটিংয়ে মাঠ কাঁপিয়ে ছাড়েন। তার দিনে কোনও বোলারই যেন পাত্তা পান না। বলা হচ্ছে সৌম্য সরকারের কথা। এমন সৌম্যকেই দেখা গেলো গ্লোবাল সুপার লিগের ফাইনালে। তার বিস্ফোরক ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। আজকের ৮৬ রানের ইনিংসে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া পুরো আসর জুড়ে দারুণ ব্যাটিং করে সর্বোচ্চ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরাও।

গ্লোবাল সুপার লিগে যেন দেখা দিলেন অন্য এক সৌম্য সরকার। সেই ক্যারিয়ারের শুরুর মতো চোখ জুড়ানো মারকুটে ব্যাটিং। ফাইনালের মতো কঠিন ম্যাচেও খেললেন বিধ্বংসী ইনিংস। সৌম্যর ব্যাটে ভর করেই রংপুর ২০ ওভারে তোলে ১৭৮ রান। যা পুরো আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এদিন ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেছেন সৌম্য। বাঁহাতি এই ব্যাটারের আগের চার ম্যাচের একটিতে করেন ৫১, দুই ম্যাচে আউট হয়েছেন ২২ ও ২৭ রানে। ফাইনালে গোটা ২০ ওভার খেলে অপরাজিত থেকেছেন।  সবমিলিয়ে ১৪২.৪২ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮৮ রান তুলে ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি।

গ্লোবাল সুপার লিগে খেলোয়াড় সংকটে গ্লোবাল সুপার লিগের ফাইনালে মাঠে নামা নিয়েই সংশয়ে ছিল রংপুর রাইডার্স। বিসিবির ডাকে চলে আসার কথা ছিল সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনের। শেষ পর্যন্ত অপ্রীতিকর কিছু হয়নি। ম্যাচের দুই ঘণ্টা আগে সব কিছুর সুরাহা হয়েছে। লিগের শুরুটা রংপুর তেমন ভালো না করলেও শেষটা হয়েছে দারুণ। প্রথম দুই ম্যাচ হেরে ফাইনাল খেলার সম্ভাবনাও শঙ্কাতে পড়ে যায় তাদের। তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা দুই জয়ের পর রানরেটের সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠে যায় দলটি। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী