এনামুল-সৌম্যর হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:১৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:১৮

জাতীয় ক্রিকেট লিগে খুলনায় বৃষ্টির কারণে প্রথম দিনে একটি বলও গড়ায়নি। ম্যাচের দ্বিতীয় দিনে খেলা গড়ালেও ছিল বৃষ্টির বাধা। সারা দিনে মাত্র ৩৪.২ ওভার খেলা হয়েছে। এদিন এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের জোড়া হাফসেঞ্চুরিতে খুলনা বিভাগ ১ উইকেট হারিয়ে ১৩০ রানে দিন শেষ করেছে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করেত নেমে দারুণ শুরু করে খুলনা বিভাগ। এনামুল হক ও সৌম্য সরকারের ১২৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সৌম্য রান আউটের শিকার হন। আউটের আগে ১০৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এনামুল ৬৬ রানে অপরাজিত আছেন।

জাতীয় লিগে আরও একটি ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল। আউটফিল্ড ভেজা থাকায় আগের দিন রংপুর ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। রবিবার ঢাকা বিভাগ টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তবে ঢাকার শুভাগত হোম ও নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে রংপুরের ইনিংস ২৫৩ রানে থেমে যায়। আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস আসে।  ঢাকার বোলারদের মধ্যে নাজমুল চারটি এবং শুভাগত তিনটি উইকেট নেন। 

রংপুরকে ২৫৩ রানে আউট করে ঢাকা ১ উইকেট হারিয়ে ৭০ রানে দিন শেষ করেছে। আশিকুর রহমান শিবলি ৪৫ এবং জয়রাজ শেখ ১৮ রানে অপরাজিত আছেন। ১৮৩ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিন শুরু করবেন তারা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী