গ্লোবাল সুপার লিগ

সৌম্যর হাফসেঞ্চুরির পরও টানা দ্বিতীয় ম্যাচে হার রংপুর রাইডার্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬

গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে রংপুর রাইডার্স। আগের ম্যাচে হ্যাম্পশায়ারের কাছে হারতে হয় সুপার ওভারের নাটকীয়তাই। রবিবার রাতে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে সহজ জয়ের পথেই ছিল রংপুর। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১০ রানের ব্যবধানে হারতে হয়েছে তাদের।  

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ভিক্টোরিয়া রংপুর রাইডর্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রান তুলতে পারে। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ব্লেক ম্যাকডোনাল্ড। এছাড়া জো ক্লার্ক (৩২), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩১) ও স্কট অ্যাডওয়ার্ডস (৩০) রানের ইনিংস খেলেছেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ২ উইকেট। আরেক বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী হাসানেরও শিকার জোড়া উইকেট। পেসার কামরুল ইসলাম রাব্বি ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট।

১৫২ রানের জবাবে খেলতে নেমে ওপেনার সৌম্য সরকার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। একটা পর্যায়ে জয়ের পথেই ছিল তারা। ১২ ওভার শেষে ২ উইকেটে ১০১ রানে থাকা রংপুরকে জিততে হলে শেষ ৪৮ বলে করতে হতো ৫১ রান। কিন্তু সেই সমীকরণ মেলানো দূরে থাক, উল্টো ১০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশের এই দলটি। সবমিলিয়ে ৭ উইকেটে ১৪১ রানে থামে রংপুরের ইনিংস।  ওপেনার স্টিভেন টেইলর ২৬ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে দলকে টানতে থাকেন আরেক ওপেনার সৌম্য।  ৪ চার ও ২ ছক্কায় ৩৯ বলে পঞ্চাশ পূরণ করেন তিনি। তবে ব্যক্তিগত ৫১ রানে সৌম্য আউট হতেই জয়ের পথ থেকে ছিটকে যায় রংপুর।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী