২০০৮ সালের পর নিউজিল্যান্ডে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৮

ওয়েলিংটনে ইংল্যান্ডের রানের পাহাড় দেখেই বোঝা যাচ্ছিল। দ্বিতীয় টেস্টে সেই পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ভাগ্য বদলাতে পারেনি তারা। ইংল্যান্ডের কাছে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুঁইয়েছে স্বাগতিক দল। তাতে ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ইংলিশ দল। 

শেষ সেশনে কিউইদের ২৫৯ রানে অলআউট করার আগে সেঞ্চুরি তুলে নেন জো রুট। আগের দিনের ৭৩ রান নিয়ে মাঠে নেমে এদিন তুলে নেন ৩৬তম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০৬ রানে। তার বিদায় হতেই ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক তখন ৪৯ রানে ব্যাট করছিলেন। তার পর নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ৫৮৩ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। সেই লক্ষ্যে শুধু একাই লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরেছেন টম ব্লান্ডেল। শেষের প্রতিরোধে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। চায়ের বিরতির পর এই উইকেটকিপার ব্যাটার ১১৫ রানে আউট হয়েছেন।  কিউই দল লাঞ্চের মধ্যেই ৫৯ রানে হারায় ৪ উইকেট। মাঝের সেশনে প্রতিরোধ গড়তে অবদান রাখেন ব্লান্ডেল (১১৫), স্মিথ (৪২) ও ড্যারিল মিচেল (৩২)। 

বল হাতে দ্বিতীয় ইনিংসে সফল ছিলেন অধিনায়ক স্টোকস। ৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে নিয়েছেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির। 

সংক্ষিপ্ত স্কোর: 
ইংল্যান্ড ২৮০ (ব্রুক ১২৩, পোপ ৬৬; স্মিথ ৪/৮৬, ও’রুর্ক ৩/৪৯) ও ৪২৭/৬ ডি. (রুট ১০৬, বেথেল ৯৬, ডাকেট ৯২, ব্রুক ৫৫; সাউদি ২/৭২, হেনরি ২/১০০)

নিউজিল্যান্ড ১২৫ (উইলিয়ামসন ৩৭; অ্যাটকিনসন ৪/৩১, কার্স ৪/৪৬) ও ২৫৯ (ব্লান্ডেল ১১৫, স্মিথ ৪২; স্টোকস ৩/৫)

ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী। 

ম্যাচসেরা: হ্যারি ব্রুক

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি