কোকেন সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১২:১৭আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:১৭

অভিযোগটা পুরনো। কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত  থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। 

ঘটনাটা ২০২১ সালের। পুলিশ জানিয়েছে, সাবেক এই লেগ স্পিনার তখন তার ব্যক্তিগত কোকেন ডিলারকে এক সহযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। 

পুলিশের অভিযোগ ছিল, পরে সেই দুজন মিলে ২ লাখ মার্কিন ডলারের মাদকের চুক্তির সঙ্গে জড়িত হয়েছিলেন। যদিও সেই লেনদেনে ম্যাকগিলের কোনও ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। কিন্তু নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি। তবে ৫৪ বছর বয়সীর বিরুদ্ধে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিল, সেখান থেকে মুক্তি মিলেছে। 

ম্যাকগিল অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন। তাকে প্রতিভাবান ভাবা হতো। কিন্তু ওই সময় সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের দ্যুতিতে আড়ালে পড়ে যান তিনি।  

/এফআইআর/       
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী