টেস্ট দলে বিজয়, বাদ পড়লেন জাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ২২:০৪ আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২৩:১২

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে টেস্ট দলে ফিরেছের এনামুল হক বিজয়।

বুধবার সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিলেট টেস্টের পর আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন। জাকির হাসানকে বাদ দিয়ে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। এছাড়া নাহিদ রানাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। তার বদলে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে প্রথমবার টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। 

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। ৩ বছর পর আবারও ফেরানো হলো ডানহাতি এই ব্যাটারকে। মূলত ঢাকা লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে ৮৭৪ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বিজয় ১২৬ ম্যাচে ৮ হাজার ৮৯২ রান করেছেন। এছাড়া তানভীর প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০ ম্যাচে ১৬০ উইকেট নিয়েছেন।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি