ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৯:০৯ আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:০৯

বিশ্বকাপ ট্রফি হাতে গ্রিয়েজমান বিশ্বকাপ জিতলেন আন্তোয়ান গ্রিয়েজমান। ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে তার নাম ওঠা অস্বাভাবিক নয়। কিন্তু ফ্রান্সের এই স্ট্রাইকার কোনও ব্যক্তিগত অর্জনের চিন্তায় বুঁদ হয়ে নেই।

ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন গ্রিয়েজমান। দিদিয়ের দেশমের মূল অস্ত্র ছিলেন তিনি। রাশিয়ার টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে জয়ে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল এগিয়ে দেয় ফরাসিদের।

ধারণা করা হচ্ছে, বিশ্ব মঞ্চে দুর্দান্ত গ্রিয়েজমান ক্লাব মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে উড়ন্ত সূচনা করলেই পেয়ে যাবেন ব্যালন ডি’অর। ২০১৬ সালে ব্যালন ডি’অরের দৌড়ে তৃতীয় হওয়া এই স্ট্রাইকারের কিন্তু ওসব নিয়ে ভাবনা নেই, ‘ব্যালন ডি’অর.... ভালো, এটার জন্য ভোট দেবে অন্যরা। তাই দেখা যাক কী হয়। এখন আমার সামনে ইউরোপিয়ান সুপার কাপ আছে। আমি আশা করি আমরা এটা জিততে যাচ্ছি।’

এখন কেবল পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চান গ্রিয়েজমান, ‘এই মুহূর্তে আমি উপভোগ করতে চাই। আমাদের পরিবার ও ফ্রান্সের মানুষদের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। একটা দারুণ ছুটি কাটাবো আমি। তারপর প্রস্তুতি নেব ইউরোপিয়ান সুপার কাপের। যেমনটা বললাম, ব্যালন ডি’অর (ভোটিং) আমার হাতে নেই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট