বিশ্বকাপের ঘটনায় মেসির অনুশোচনা 

স্পোর্টস ডেস্ক 
৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৫৪ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৫২

কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসি অমরত্বের স্বাদ পেয়েছেন। আবার একই বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ককে এমন রূপে দেখা গেছে, যেমনটা আগে কখনও দেখা যায়নি। স্বভাবসুলভ ভাবে শান্ত প্রকৃতির মেসির আচরণে উগ্রতা প্রকাশ পেতে দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে মেসি ও তার সতীর্থদের আচরণ নিয়ে সমালোচনার ঝড়ও উঠে। 

মেসির ওই ঘটনাটা ঘটেছে ম্যাচের ৭৩ মিনিটের সময়। পেনাল্টি থেকে গোল করেই ডাচ কোচ লুই ফন গালের দিকে দৌড়ে গিয়েছিলেন। তার পর কানের পেছনে দুই হাত দিয়ে ইঙ্গিতবহ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ম্যাচের পর মেসি দাবি করেছিলেন, ফন গাল তাকে অসম্মান করেছেন বলে এমনটা করেছেন তিনি।

তবে সেই উত্তপ্ত ঘটনার এতদিন পর অনুশোচনা প্রকাশ করেছেন মেসি। প্যারিসে অ্যান্ডি কুজনেতসফকে পেরোস দে লা কাল্লেতে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানতাম ফন গাল কী বলেছিলেন। তবে যা হয়েছে সেটা মূলত ঘটনার তাৎক্ষণিকতায় হয়েছে। আমার নিজেরও বিষয়টা ভালো লাগেনি। পরে মনে হয়েছে এটা ঠিক হয়নি। আসলে এসব ঘটনা স্নায়ুচাপের ফসল, সব কিছু দ্রুত ঘটেছে।’

দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সকে হারিয়ে মেসি বিশ্বকাপের সোনালি ট্রফিটা জিততে পেরেছেন। তাতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচেছে আলবেসিলেস্তেদের। মেসি মনে করেন, ট্রফি জয়ের জন্য ক্যারিয়ারের এই অন্তিম মুহূর্তটা বেছে নিতেন তিনি, ‘যদি ট্রফি জয়ের জন্য কেউ মুহূর্ত বেছে নিতে বলে আমি বলবো এটাই সেই মুহূর্ত। ক্যারিয়ারের শেষ দিকে এসে বৃত্তপূরণ হলো।’

তার পর যোগ করে বলেছেন, ‘কখনও কল্পনা করিনি এভাবেই সব কিছু ঘটবে। আমার কোনও অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

তার পরেও একটা আক্ষেপ থেকে গেছে মেসির। তার কথা, ‘খুব ভালো লাগতো যদি ডিয়েগো ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নিতে পারতাম। কিংবা এসব কিছু তিনি দেখতে পেতেন। জাতীয় দলকে ভালোবাসেন বলেই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্য তার কত না আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি তিনি উপর থেকে এবং যারা আমাকে ভালোবাসেন, তারাই মূলত শক্তিটা দিয়েছেন।’

/এফআইআর/
সম্পর্কিত
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’