মেসির বিকল্প পেয়ে গেছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৩, ১৬:২৭ আপডেট : ১৬ মে ২০২৩, ১৭:২৭

মৌসুম শেষে লিওনেল মেসির পিএসজি ছেড়ে যাওয়াটা এখন নিশ্চিত। কিন্তু আগামী মৌসুমে তার জায়গা পূরণে প্রয়োজন আক্রমণের নতুন অস্ত্রও। শূন্যস্থান পূরণে দলবদলের বাজারে ফরাসি জায়ান্টরা যে ঝাঁপিয়ে পড়বে তাতে সন্দেহ নেই।   

ডানপ্রান্ত দিয়ে আক্রমণের জন্য তাদের পছন্দের তারকার নামটিও নাকি চূড়ান্ত হয়ে গেছে। গোলডটকম বলছে, মেসির বিকল্প হিসেবে তারা ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার বের্নার্ডো সিলভাকে টার্গেট করেছে।  

ম্যানসিটি তারকা অনেক ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ার কথা বলে আসছেন। নতুন অভিজ্ঞতা হোক এমনটাই চাওয়া তার। 

অবশ্য ফ্রেঞ্চ ক্লাবটির সঙ্গে তাকে জড়িয়ে এমন খবর এবারই প্রথম নয়। গত গ্রীষ্মেও এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে আলোচনা শোনা গেছে। শেষ পর্যন্ত আর্থিক জটিলতায় বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। তবে লিগ ওয়ান ক্লাব মোনাকো ছেড়ে যাওয়ার পর নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে তাকে।   

শুধ সিলভাই নন, আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। শোনা যাচ্ছে ফরাসি ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানি ও মার্কাস থ্যুরামের নাম। তবে পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস একজন বাঁ পায়ের সেন্টার ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডারের খোঁজে আছেন বলা শোনা যাচ্ছে।       

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
মেসিবিহীন আর্জেন্টিনা দল নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
সর্বশেষ খবর
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের