বেনজেমার সঙ্গে দুই বছরের চুক্তি করছে আল ইত্তিহাদ!

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৭:৩০আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:২৪

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন করিম বেনজেমা। দুই দিন আগে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেও রবিবার ইউটার্ন নেন ফরাসি ফরোয়ার্ড। এবার জানা গেলো, তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে আল ইত্তিহাদ।

রবিবার সৌদি রাষ্ট্রায়ত্ত আল আকবরিয়া টেলিভিশন স্টেশন এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। তারা জানায়, বর্তমান সৌদি চ্যাম্পিয়ন ক্লাবের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বেনজেমার সঙ্গে ‘রেকর্ড চুক্তি’ করতে মাদ্রিদে ছিলেন। মৌসুম প্রতি ৪০ কোটি ইউরো বেতন তাকে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।  

প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে জানান, আরবীয় লিগে নতুন তারকা হিসেবে আল ইত্তিহাদে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়েছে বেনজেমাকে। আগামী সপ্তাহে আসতে পারে চূড়ান্ত ঘোষণা, খুব সম্ভবত বুধবার।

২০০৯ সালে লিঁও থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা। আগামী মৌসুমের শেষ পর্যন্ত ছিল বর্তমান চুক্তির মেয়াদ। শুক্রবারও এক অনুষ্ঠানে গিয়ে আশ্বাস দিয়েছিলেন চুক্তি শেষ করার। কিন্তু রিয়াল তাকে নিয়ে বিদায়ী বার্তা দিলো, ‘ক্লাবের মর্যাদার পাশাপাশি আচরণ আর পেশাদারিত্বের জন্য বেনজেমা সব সময়ই ছিলেন অনুকরণীয় একজন। নিজের ভবিষ্যৎ নির্ধারণে সে ওই অধিকারটুকু আদায় করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার ঘর হয়ে থাকবে। পরবর্তী পর্যায়ের জন্য বেনজেমার পরিবার ও তার প্রতি রইলো শুভকামনা।’   

৫টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা জেতা ৩৫ বছর বয়সী সব মিলে রিয়ালে ২৫টি মেজর শিরোপা জিতেছেন, যা ক্লাব রেকর্ড। গত মৌসুমে ১৫ গোল করে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ছিল অবদান। ক্লাবের জার্সিতে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। ৩৫৩ গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তার অবস্থান দুই নম্বরে। তার  ওপরে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। 

অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে রবিবার রাতে রিয়ালের জার্সিতে বেনজেমা শেষ ম্যাচ খেলতে নামবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
যানজটে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ক্ষমা চাইলেন রোনালদো
কোচের সঙ্গে দ্বন্দ্ব: গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হলো না বেনজেমার
বেনজেমাকে নিয়ে চোটের আশঙ্কা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী