তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ০১:০১আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:০১

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। কয়েক ঘণ্টা পর নতুন ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিলেন করিম বেনজেমা। তিন বছরের চুক্তিতে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

দল বদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী বলে স্বীকৃত ফ্র্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী বেনজেমা প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো বেতন পাবেন। ফলে সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অবির্ভুত হচ্ছেন। ক্লাবটিতে যোগ দিয়ে বেনজেমা প্রশংসা করেছেন সৌদি লিগের, ‘এটা অনেক ভালো একটা লিগ, এখানকার খেলোয়াড়রাও অনেক ভালো।’

সাবেক সতীর্থে রোনালদোর কথাও উঠে এসেছে তার কথায়, ‘ক্রিস্তিয়ানো আমার বন্ধু ইতোমধ্যে এখানে যোগ দিয়েছে। তাতে এটাই প্রমাণ হয় সৌদি আরব ওপরের ধাপে উন্নীত হচ্ছে। আমি এখানে জিততে এসেছি, যেমনটা ইউরোপে করেছি।’

আল ইত্তিহাদে কোচ হিসেবে আছেন সাবেক উলভস এবং টটেনহাম কোচ নুনো এসপিরিতো সান্তো। 

/এফআইআর/        
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী